চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের জালিয়াঘাটায় পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু হয়েছে। তারা হলো মোছাম্মৎ রূপসা (৪) ও মোছাম্মৎ রূপসী (৪)। তারা বাঁশখালীর সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালিয়াঘাটা নাজির বাপের বাড়ির মো. নোমান ও আমেনা বেগমের মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেলে খেলার সময় রূপসা ও রূপসী বাড়ির পুকুরে ডুবে যায়। শিশুদের স্বজন আবদুল খালেক বলেন, খেলতে খেলতে পুকুরপাড়ে চলে যায় তারা। একপর্যায়ে খোঁজ পেয়ে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপসা ও রূপসীকে মৃত ঘোষণা করেন। যমজ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×
