সেচের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ ২৪ ঘণ্টার মধ্যে

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:৩১ এএম

সেচের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে ২৪ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ভার্চুয়ালি ‘আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণে’ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকালের সভায় কৃষি সচিব জানান, এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ৫৯ লাখ হেক্টর, ইতিমধ্যে ৪৭ লাখ হেক্টরে আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ, এটা সন্তোষজনক; বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ অর্জিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত