রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয় বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারিন্দার একটি বাসা ঘিরে রাখে র্যাব। সেখানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। গতকাল রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।
×
