ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

মানুষকে শোষণের জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০১:৩৫ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি, কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়েছিল  বাংলাদেশকে বিশ্বদরবারে ভিক্ষুক হিসেবে চিহ্নিত করতে, সেই স্বপ্ন তাদের সফল হয়নি। 

গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক  দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে  ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার-আলবদরদের গাড়িতে পতাকা ওড়ানোর অধিকার দিয়েছিল বিএনপি। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনেপ্রাণে ভালোবাসতেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত