শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর সাময়িক বরখাস্ত

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০১:৪০ এএম

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে জড়িত সন্দেহে আটক মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। তবে ২১ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সই করা আদেশটি গতকাল প্রকাশিত হয়।

আদেশে বলা হয়, চন্দ্র শেখরের বিরুদ্ধে মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে লালবাগ থানায় গত ১৪ মে একটি মামলা (নম্বর-৭) করা হয়। এরপর ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(২) ধারা অনুযায়ী ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। চন্দ্র শেখর প্রচলিত নিয়মে বরখাস্তকালীন খোরপোশ ভাতা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত