শ্রম আইনের মামলা বাতিল চেয়ে আপিল বিভাগে ড. ইউনূস

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০১:৪১ এএম

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। এ ছাড়া রুল খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন তিনি।

সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে ড. ইউনূসের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে। আগামী সোমবার ২৯ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে।

গতকাল বুধবার ড. ইউনূসের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

গত ১৭ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে রুল খারিজ করে রায় দেয়। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলার কার্যক্রম চলবে বলে তখন জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত