ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাংবাদিকরাসহ জেলার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, শংকর কুমার দাস, প্রশান্ত কুমার দে ও ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করার পর ২৭তম বিসিএসএ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগ দেন আফরুজুল হক টুটুল।
এর আগে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার বিকেলে তিনি ঝালকাঠিতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়।
