অ্যাম্বার হার্ডের ভয়ে কাঁপেন টেসলার বস ইলন মাস্ক? শোনা যাচ্ছে, মানহানির মামলায় প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে হেরে গিয়ে এখন তারই দ্বারস্থ অ্যাম্বার। জনিকে উল্টো ক্ষতিপূরণ দিতে হচ্ছে ১১৬ কোটি। সেই টাকা একা কিভাবে দেবেন 'অ্যাকোয়াম্যান'-এর অভিনেত্রী? সে নিয়েই শুরু জল্পনা। এবার কি তবে ইলনই ভরসা?
জনির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অ্যাম্বার যে মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা অনেকেই জানেন। কেউ কেউ দাবি করেন, মাস্কের প্রেমে পড়েই 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার সঙ্গে প্রতারণা করেছেন অ্যাম্বার। শোনা যায়, কোটিপতি হার্ডের কন্যা ওনাঘের বাবাও আসলে মাস্ক। সারোগেসির মাধ্যমে তার জন্মের সময়ে মাস্কই কি শুক্রাণু দান করেছিলেন?
মামলায় সর্বস্বান্ত হয়ে অ্যাম্বারের কাছে পর্যাপ্ত অর্থ নেই। আগের বাড়ি বেচে ছোট বাড়িতে চলে গেছেন তিনি। জানা গেছে, ধারদেনা মেটাতে হিমসিম খাচ্ছেন অভিনেত্রী। তার ওপর, প্রাক্তন স্বামীর থেকে ৭০ লাখ ডলার ভরণপোষণ পাওয়ার পরে দুটি দাতব্য সংস্থাকে অর্থসাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন। শোনা যায়, আইনি লড়াইয়ের সময় মাস্ক তাকে আর্থিক সহায়তা করেন।
এতকিছুর পর অ্যাম্বার এখন মাস্কেরই শরণাপন্ন হবেন বলে মনে করছেন অনেকে। মাস্কের প্রেমিকাকে নাকি সম্প্রতি হুমকি দিয়েছেন অ্যাম্বার। ডেটে গেলে গলা কেটে রেখে দেবেন বলে জানিয়েছেন। জিয়া নিজেই এক সংবাত সম্মেলনে সে কথা ফাঁস করেন।
এখনও যে মাস্ককে নিয়ন্ত্রণ করে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা অ্যাম্বার, সেই ইঙ্গিতই দেন। সূত্র : জিও নিউজ
