কক্সবাজারে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:৪৪ এএম

কক্সবাজারে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ২০টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। গত ২৪ আগস্ট বিজিবির বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির রহমতের বিলে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮০ হজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় তারা।

এদিকে একই দিনে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাস্টমস মোড় থেকে একজনকে তল্লাশি করে ৩.৩২২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করে। পরে তাকে আটক করা হয়।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত