কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের গোরকম-প এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোতালেব মিয়া গোরকম-ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা করার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা হলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করার জন্য শুক্রবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
