অতিরিক্ত দামে সার বিক্রি করায় দুজনকে জরিমানা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১:১৩ পিএম

অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রবিবার দুপুরে চিলমারী উপজেলার নতুন জোড়গাছ বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে ওই দুজনকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার দুপুরে চিলমারীর নতুন জোড়গাছ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির অপরাধে নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী জাহেদুল ইসলামের ম্যানেজার মো. নুর আলম ও ত্বহা ট্রেডার্সের মালিক গওসুল আজমকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত