সরিষাবাড়ী ছাত্রলীগের শীর্ষ ২ নেতা বহিষ্কার

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:৪০ এএম

সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। গত রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুন।

 প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় আদেশ অমান্য করায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এছাড়া, ‘কেন স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হবে না’ আগামী তিন কার্যদিবসের মধ্যে উপযুক্ত কারণসহ সশরীরে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়।

সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু জানান, জেলা ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিকভাবে তারা ব্যবস্থা নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত