ট্রাফিক পুলিশকে চাপা দেওয়া লরির চালক গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০২:১২ এএম

রাজধানীর উত্তরায় লরিচাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল কাজী মাসুদ ও বাস কাউন্টার কর্মচারী জাহাঙ্গীর আলমের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল আল আজাদ (২৩)।

গত রবিবার সকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৮ আগস্ট রাতে বেপরোয়াভাবে লরি চালানোর সময় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল ও বাস কাউন্টার কর্মচারীকে চাপা দিয়ে পালিয়ে যান চালক আব্দুল আল আজাদ। এতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মাসুদ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান জাহাঙ্গীর আলম। এ ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রী রিমি আক্তার বাদী হয়ে একটি মামলা করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত