সীতাকুন্ডে বিএনপির ৩৯৮ জনের নামে পুলিশের চারটি মামলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে চারটি মামলা দায়ের করেছে পুলিশ।

সীতাকুন্ড থানার এসআই নির্মল ত্রিপুরা ও এসআই আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে বুধবার এই দুটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ।

জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় দুই নেতা নিহতের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। এদিন উপজেলার বাড়বকুন্ড ও সীতাকুন্ড পৌর সদরে সমাবেশের আয়োজন করেন তারা।

একই দিন পৌর সদরে মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। ফলে মুখোমুখি হয়ে পড়ে দুই পক্ষ। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়।

তবে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেন, ‘মামলাকে আমরা ভয় করি না। আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ঢুকব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত