রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হলে দ্রব্যমূল্য স্বাভাবিক হবে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বেড়েছে, যুদ্ধ শেষ হলে দাম স্বাভাবিক হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা এমপিওভুক্ত করায় বস্ত্র ও পাটমন্ত্রীকে সংবর্ধনা, নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন ও নবীনবরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি লায়ন মীর আবদুল আলীম, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব ও মোসাদ্দেক হোসেন পান্নু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত