দীপিকা পাড়ুকোনের পর আনুশকা শর্মা। আলিবাগে কোটি টাকার সম্পত্তি কিনলেন বিরাট ও আনুশকা। জিরাদ গ্রামের কাছে প্রায় ৮ একর জমিজুড়ে তৈরি আনুশকা-বিরাটের এই বাংলো। দাম ১৯.২৪ কোটি টাকা। এর মধ্যেই তারা জমা করেছেন ১.১৫ কোটি টাকা।
এ মুহূর্তে এশিয়া কাপ খেলতে দুবাইয়ে বিরাট কোহলি। ফলে এই নতুন বাড়ির সমস্ত লেনদেন সামলাচ্ছেন বিরাটের ভাই বিকাশ কোহলি। ৩.৩৫ লাখ টাকা কর হিসাবে এরই মধ্যে জমাও দিয়েছেন তারা।
গত মাসেই আলিবাগের নতুন বাড়িতে প্রবেশ করেন দীপিকা-রণবীর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করেন তারকা দম্পতি। তাদের সম্পত্তির দাম প্রায় ২২ কোটি টাকা।
শাহরুখ, সালমানসহ বলিউড তারকাদের অনেকেরই বাড়ি আলিবাগে। আপাতত আনুশকা ব্যস্ত 'চাকদহ এক্সপ্রেস'-এর প্রস্তুতি নিয়ে। সব ঠিক থাকলে আগামী বছরই 'ওটিটি'তে মুক্তি পাবে ছবিটি। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
