প্লাস্টিক, টাইলসের গুঁড়া মিশিয়ে সড়ক নির্মাণ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম

গাজীপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর পরীক্ষামূলকভাবে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া, বিটুমিন ও প্লাস্টিক ব্যবহার করে গ্রামীণ সড়ক নির্মাণ করছে। তারা ইতিমধ্যে এর ইতিবাচক সম্ভাবনারও আশা করছেন। প্রাথমিক পর্যায়ে গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ সড়কে এর প্রয়োগ করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক জানান, পরীক্ষামূলক এ প্রক্রিয়াটির জন্য ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে অধিকতর পরীক্ষা করে প্রযুক্তিটা ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হবে। এক বছর পর্যন্ত পরীক্ষামূলক সড়কটি পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, আমাদের পাশর্^বর্তী দেশ ভারতে এই প্রক্রিয়ায় হাজার হাজার কিলোমিটার হাইওয়ে রাস্তা করেছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষায় তা অধিকতর ব্যবহার করা যায় কি না তা দেখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত