মেষ: জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে নারীঘটিত বিষয়ে অন্যায় রূপে জড়িয়ে পড়তে পারেন।
বৃষ: ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনা দলিলে আর্থিক লেনদেন করবেন না। হৃদয় নয়, বাস্তবতা মেনে চলুন।
মিথুন: ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো কাজের সফলতা আপনাকে চমকে দিতে পারে। তবে বাড়ির প্রবীণদের পরামর্শ নিন।
কর্কট: সপ্তমপতির কারণে জাতকের পরকীয়ায় আগ্রহ জন্মাবার জন্য নারীর ছলনায় আকৃষ্ট হতে পারেন। ক্ষতি হবেই, বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।
সিংহ: মেষলগ্নে জাত ব্যক্তির শনিগ্রহের প্রভাবে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হবেন। দলিল না দেখে চুক্তি নয়, সাবধান হোন।
কন্যা: অষ্টম স্থানে নবমেশের অবস্থানের ফলে অনূঢ়ারা বিয়ের প্রলোভনের শিকার হবেন। প্রলোভন যতই হোক দৈহিক সম্পর্ক থেকে বিরত থাকুন।
তুলা: পঞ্চমপতি লগ্নের কেন্দ্রে ষষ্ঠপতিযুক্ত হওয়ায় বন্ধুর প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। ভ- প্রেমিকের ছলনায় অর্থ ও স্বর্ণালংকার খোয়া যেতে পারে।
বৃশ্চিক: মঙ্গল বা বুধগ্রহের লগ্নপতিতে দুর্ঘটনার যোগ রয়েছে। স্থাবর সম্পত্তি রক্ষায় অঙ্গহানির সমূহ সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
ধনু: জাতক-জাতিকার মস্তকে স্ফোটকের যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।
মকর: কণ্ঠে ভৌমেন, পদে শনিনা, ফলে স্বরতন্ত্রে ও পদযুগলে ক্ষতের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। এ-সপ্তাহব্যাপী দেবীর চরণামৃত সেবনে ক্ষতের উপশম হবে।
কুম্ভ: আসন্ন বিবাহসংক্রান্ত বিষয়ে নারী-পুরুষ উভয়েরই অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে হবু স্ত্রী বিবাহপূর্বেই পোয়াতি কিনা ডাক্তারি পরীক্ষা করবেন।
মীন: টাকা লেনদেনের পূর্বেই বিবেচনা করবেন যে, টাকাটি সঠিক লগ্নি হচ্ছে কিনা। লোভে পড়ে নিকট আত্মীয়ার কাছ থেকে প্রতারিত হতে পারেন।
