বাংলাদেশে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে আগেই। ফুটবলে শুরু হলেও তা মুখ থুবড়ে পড়ে অচিরেই। তবে সম্ভাবনা জাগিয়ে আসছে হকির ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের পোশাকি নাম বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি। হকি ফেডারেশনের উদ্যোগে আগামী অক্টোবরের শেষে দিকে শুরু হওয়ার কথা এই লিগ।
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সব খেলা মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। হকি ফেডারেশনের কাছ থেকে এই লিগের স্বত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইস। প্রতিষ্ঠানের সঙ্গে আজ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পাঁচ বছরের জন্য চুক্তি হয়েছে।
অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে চেষ্টার কমতি রাখেননি আয়োজকরা। আবদুস সাদেকসহ বড় বড় তারকা খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন জাতীয় হকি দলের কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিও।
.jpg)
ছয় বিভাগীয় দল যে ছয় প্রতিষ্ঠান কিনে নেবে তার মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের নাম চুক্তি অনুষ্ঠানে ঘোষণা করতে পেরেছে আয়োজকরা। পাঁচ প্রতিষ্ঠান হলো রূপায়ন গ্রুপ, একমি, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্ট। ষষ্ঠ দলের নাম কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ফ্র্যাঞ্চাজি মালিকরা টুর্নামেন্টের জন্য সোমবারই এক কোটি টাকার চেক হস্তান্তর করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইস এর চিফ প্যাট্রন এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান আনভীর। এছাড়া উপস্থিত রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলি খান রাতুলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
