নাটোরের বড়াইগ্রামে ডিশ লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিরন খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিরন খাতুন জালোড়া গ্রামের বাবলু প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে মজিরন খাতুন নিজ ঘরে এক হাতে টেলিভিশন ধরে রেখে আরেক হাতে টিভির পেছনে ডিশলাইনের সংযোগ দিচ্ছিলেন। এ সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে বিদ্যুতায়িত ডিশ লাইনের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
