অবসরপ্রাপ্ত বিচারপতি আমিরুল ইসলাম মারা গেছেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫২ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে মরহুমের জানাজা হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত এ বিচারপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন সৈয়দ আমিরুল ইসলাম। ২০০৭ সালের ১৩ জানুয়ারি বিচারিক কর্মজীবন শেষে তিনি অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত