কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৪ এএম

দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কৃষি বিশ^বিদ্যালয়গুলোতে তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। এসব পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে বাংলাদেশ

কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া এ গুচ্ছ পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

বিশ^বিদ্যালয়গুলোতে ৩ হাজার ৫৩৯ আসনের বিপরীতে ৭৯ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সাতটি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজসহ ১০টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা হবে। ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মো. মজনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যাদের ভর্তি রোল ২২ হাজার ৫০১ থেকে ২৯ হাজার ৫০০ পর্যন্ত। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত