কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচীতে পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) দেড়টায় রাজধানীর ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এসময় তিনি আহত ছাত্রদল নেতা শ্রাবণের শারীরিক খোঁজ খবর নেন।
গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচীতে পুলিশের গুলিতে গুরুতর আহত শ্রাবণ।
শ্রাবণ পপুলারে আইসিইউ এচইডিইউতে চিকিৎসাধীন তিনি গুলির আঘাতে ফুসফুস, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সার্বিক তদারকি করছেন।
