খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত এক সপ্তাহে ইউক্রেন বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের এক হাজার স্কয়ার কিলোমিটারেরও অঞ্চল পুনর্দখল নিয়েছে। খবর আলজাজিরার।

শুক্রবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি ঘোষণা দেন, তারা দক্ষিণ খারকিভের পূর্বাঞ্চল শহর বালাক্লিয়া দখলে নিয়েছে; যেটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর।

দেশটির সৈন্যবাহিনী জানিয়েছে, রুশদের বিস্মিত করে তারা ৫০ কিলোমিটারের কাছাকাছি অগ্রসর হয়েছে।

ইউক্রেনীয়ন জেনারেল স্টাফ গত শুক্রবার জানিয়েছেন, রুশ বাহিনী আহত কর্মীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা খারকিভের কাছে সামরিক সরঞ্জাম ক্ষতিসাধন করেছে।

তিনি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষতা এবং সমন্বিত কার্যক্রমের কারণে এবং স্থানীয় জনগণের সমর্থনের ফলে গত তিন দিনে প্রায় ৫০ কিলোমিটার অঞ্চল দখলে নেওয়া সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত