উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকচাপায় ২ কিশোরী নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় দুই রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে।

রবিবার বেলা সোয়া এগারোটার দিকে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৯ব্লকের সামনে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ট্রাক চালককে আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

নিহতরা হলেন- উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-১২ এর বাসিন্দা জিয়াবুল হকের মেয়ে কানেতা (১৪) ও একই ক্যাম্পের ব্লক জি- ২ এর বাসিন্দা আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।

জানা যায়, কেয়ার বাংলাদেশ নামে একটি এনজিও সংস্থা রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত রয়েছে। তাদের একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় দুই পথচারী রোহিঙ্গা কিশোরী নিচে চাপা পড়েন। দুইজনে ঘটনাস্থলে মারা যান। পরে এপিবিএন পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, অভিযুক্ত ট্রাক চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত