মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকৃতির ভারসাম্য নষ্টের কারণ বৃক্ষ নিধন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পিএম

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী আরও বলেন, বৃক্ষ নিধনের ফলে দিন দিন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।

প্রকৃতিকে ধরে রাখার জন্য আমাদের অবিরাম লড়াই চলছে। দিনে দিনে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বৃক্ষ নিধন।

মন্ত্রী গতকাল রবিবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত