কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এফ.এম আবদুল মঈনের নির্দেশে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
কমিটির আহ্বায়ক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মকছেদুর রহমান, সদস্য সচিব প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী।
