লক্ষ্মীর বর লাভ হবে সিংহের, ধনসম্পদ বৃদ্ধির সুযোগ আসবে কন্যার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮ এএম

মেষ: জাতকের দ্বাদশে রবির অবস্থানের ফলে ঠাণ্ডাজনিত জ্বর হতে পারে। তবে দুশ্চিন্তা বা হতাশ হওয়ার কারণ নেই। ডাক্তারের পরামর্শই যথেষ্ট।       

বৃষ: রাশিচক্র ও রাশিসঞ্চার নিরূপণে দেখা যায় যে, জাতকের অর্থোপার্জন বৃদ্ধি পাবে। সাধারণ জীবনমানের ক্ষেত্রে উন্নতি ও সম্পত্তি বৃদ্ধি পাবে।  

মিথুন: গোচরস্থানে চন্দ্রের অবস্থানগত কারণে বস্ত্র ও ভূষণাদি ব্যবসায়ে অর্থযোগ রয়েছে। তবে অতিরিক্ত ব্যয়ে পরিবারের সমালোচনায় পড়বেন।

কর্কট: বিংশোত্তরী দশা ও জন্মনক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের যানবাহনাদিতে আরোহণসুখ এবং রাজলক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ: কেতুর দশা ও বিশাখা বা পূর্বভাদ্রপদের প্রভাবে শুক্রের মহাদশায় অভীষ্টসিদ্ধি বীরাঙ্গনাসহ বিলাস ও সম্মান লাভ হবে। লক্ষ্মীর বর লাভ হবে।

কন্যা: শুক্র লগ্নক্ষেত্রে জাতকের নিজ নবাংশে অবস্থিত হওয়ায় নতুন গৃহনির্মাণ, রাজতুল্য ব্যক্তির অনুগ্রহ লাভ ও ধনসম্পদ বৃদ্ধির সুযোগ আসবে।

তুলা: জাতক স্থানীয় কোনো রাজনৈতিক চতুর নেতার সহায়তায় বেদখল সম্পত্তি ফেরত পাওয়ার সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক: সপ্তশূন্য চক্রানুযায়ী জাতকের জন্মতিথিতে ত্রিপাপ-চক্রের আবির্ভাবে বয়ঃক্রমকালে দূরের যাত্রায় অঙ্গহানির যোগ রয়েছে। যাত্রাবিরতি কাম্য।

ধনু: ত্রিগ্রহ যোগফলে জাতকের রাশিচক্রের জন্মকালীন ঠিকুজি বিচারে দেখা যায় যে, স্ত্রীর কর্তৃত্বপরায়ণতা অর্থলাভে সহায়ক হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমবে।

মকর: রবি, মঙ্গল ও শনিগ্রহের যোগে জাতক ভ্রাতৃরুষ্টের কারণে পত্নীকুলের আত্মীয় দ্বারা অযথা বিড়ম্বনার সম্মুখীন হবেন। শ্যালিকার ফাঁদে পড়বেন না।

কুম্ভ: রাহু ও কেতুর সহাবস্থানের ফলে জাতক সুচতুর আইনজ্ঞের সাহায্যে যৌথ ব্যবসার লোকসান থেকে রক্ষা পাবেন। রাজকীয় খাজনাও কমে আসবে। 

মীন: ফাল্গুনী ও কেতু একই রাশিতে অবস্থানে দেখা যায় জাতক বহুপত্নীযুক্ত শ্বশুরের তরুণী ভার্যার লালসার শিকার হতে পারেন। লালসা পরিত্যাজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত