সিলেট যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে র্যাব পরিচয়ে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
অবিলম্বে মকসুদকে ফেরত দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন তিনি।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব পরিচয় দিয়ে ঘরের সদর দরজা ভেঙে মকসুদ আহমেদকে তুলে নিয়ে যায় বলে তার পরিবার দাবি করেছে।
মকসুদের সন্ধান দাবিতে আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
