এখন পুরো ভারতজুড়ে কেবল রশ্মিকা মন্দনারই বন্দনা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

রশ্মিকা মন্দনা। এই মুহূর্তে তাকে নিয়ে উচ্ছ্বসিত গোটা বলিউড। সাফল্যের মধ্যগগনে নায়িকা। বিশেষত 'পুষ্পা' মুক্তি পাওয়ার পর থেকে তার নাগাল পাওয়া এখন বেশ কঠিন।

শোনা যাচ্ছে, এর মধ্যেই নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন নায়িকা। এখনও পর্যন্ত বলিউডে একটা ছবিও মুক্তি পায়নি তার। তবুও পরিচালকের পছন্দের তালিকার প্রথম সারিতে। 'পুষ্পা' মুক্তির এক বছর আগেই সই করেছিলেন প্রথম হিন্দি ছবিতে। যে ছবিতে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির নাম 'মিশন মঞ্জু'।

অন্যদিকে, দ্বিতীয় ছবি 'গুডবাই', যে ছবিতে সহ-অভিনেতা হিসাবে পেয়েছেন অমিতাভ বচ্চনকে। যে ছবির প্রথম লুক এর মধ্যেই দেখে ফেলেছে দর্শক।

এ ছাড়াও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে নায়িকাকে। বোঝাই যাচ্ছে, দক্ষিণ থেকে পশ্চিম সব জায়গায় এখন তারই চাহিদা। আর সেই সুযোগ বুঝে দর বাড়িয়েছেন অভিনেত্রী। এতদিন প্রতি সিনেমা পিছু পারিশ্রমিক নিতেন ৪ কোটি টাকা। এবার বাড়িয়ে দিলেন আরো ১ কোটি টাকা। এখন থেকে প্রতিটা ছবি পিছু ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রশ্মিকা। 'পুষ্পা ২'-এর জন্যও কি ৫ কোটি টাকাই নিয়েছেন নায়িকা? তা যদিও জানা যায়নি। খুব শিগগিরই শুরু হবে 'পুষ্পা ২'-এর শুটিং। সূত্র : কোইমোই ডটকম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত