জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতকে (পাস) ভর্তির আবেদন ১৮ সেপ্টেম্বর শুরু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ দুইশত পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ অক্টোবরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৯ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions)-এর Prospectus (Degree Pass)/Important Notice থেকে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত