চুয়াডাঙ্গায় ৫টি সোনার বার জব্দ আটক ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ এএম

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি সোনার বার জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কারসহ আটক করা হয়েছে দুই পাচারকারীকে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল। আটকরা হলোÑ দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের কামরুল হাসান জুয়েল (৩৫) ও আরিফ (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে ওঁৎ পেতে থাকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। এ সময় একটি  প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রাইভেট কারের দরজা থেকে উদ্ধার করা হয় স্কচটেপ দিয়ে  মোড়ানো পাঁচটি সোনার বার।

অভিযান শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের বলেন, অভিযানে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। তবে সোনার বারের ওজন কিংবা মূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত