সামাজিক রূপে সম্মান প্রাপ্তি বৃশ্চিকের, আর্থিক ক্ষতির যোগ কন্যার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮ এএম

মেষ: জন্মকালে মুদিতগ্রহের মাতঙ্গ হওয়ার ফলে জাতকের জীবনে সম্প্রতি শুভফল লাভ হবে। পুরনো সব কাজ অতিসত্বর সমাধা হবে।

বৃষ: এ সপ্তাহে প্রাকৃতিক কারণে অথবা দুর্ঘটনার কারণে প্রভূত ক্ষতি হতে পারে। নৌপথে দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। 

মিথুন: সপ্তমপতির চতুর্থ স্থানে অবস্থানের ফলে জাতকের সম্পত্তিলাভের সম্ভাবনা রয়েছে। দূরের কোনো আত্মীয়ের সাহায্য পেতে পারেন।

কর্কট: ভৃগুসংহিতা অনুযায়ী এ সপ্তাহটা আপনার বিপরীত লিঙ্গের অতি আগ্রহের সাহায্যে জমির দলিল ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে।

সিংহ: জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে স্থানীয় বাজারে লোকসান হতে পারে।     

কন্যা: বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক কোনো প্রকার শঠতা থেকে বিরত থাকবেন। লোভ করবেন না, আর্থিক ক্ষতির যোগ রয়েছে।  

তুলা: মঙ্গলের দ্বাদশ অবস্থানের ফলে কোনো আত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। বড় অঙ্কের টাকাপয়সার লেনদেন না করাই ভালো।

বৃশ্চিক: চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় লিঙ্গ ভেদ নির্বিশেষে এ সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। সামাজিক রূপে সম্মান প্রাপ্তি হবে।

ধনু: যোটক বিচারে নির্ণয় হয় যে অসুস্থ জাতকের শারীরিক অবস্থা ভালো হবে। হাঁস-মুরগি বা মৎস্য ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভবান হবেন।  

মকর: নক্ষত্রের প্রভাবে স্বামী-স্ত্রীর মাঝে মতান্তর দেখা দেবে। অযথা বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন না। উভয় সংসারের প্রবীণের পরামর্শ নিন।

কুম্ভ: কালপুরুষ নক্ষত্রের প্রভাবে জাতকের পত্নীর বন্ধ্যত্ব নিরসনের যোগ রয়েছে। প্রয়োজনে পত্নীর অমূল্য বাচ্চাদানির পরীক্ষা করতে পারেন।

মীন: শনিগ্রহের ফেরে কেতুর মহাদশার ফলে নারীদের গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। অনূঢ়ারা অনৈতিক দৈহিক মিলন থেকে বিরত থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত