ঘাটাইলে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৪ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আশিক (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাইচাইল গ্রামের শামসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সেলিম মিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার কাইতকাই গ্রামে একটি বাগানে গাছ কাটতে যান। এ সময় কাটা গাছের একটি অংশ পাশের বিদ্যুতের লাইনের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম খোকন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত