রাজধানীর তেজগাঁও এলাকায় নিয়মিত বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা আন্দোলন করছেন।
মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে শ্রমিকরা বিক্ষোভ করছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। এছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়।
তাই বকেয়া বেতন যাতে দ্রুত পরিশোধ করা হয় তার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে তারা কাজে ফিরবেন না বলেও হুঁশিয়ার দেন।
শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছি।
