‘সালা মালোয়ানের বাচ্চা, তেলাপোকা। হেলো’রে চিনস, পাড়াইয়া মানুষ মাইরালাই আমি’ এভাবেই শেখ রাসেল পরিষদের এক নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার। উপজেলা চেয়ারম্যানের সেই আপত্তিকর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওতে গাজীপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক অমিত সাহাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি দিতে শোনা গেছে। এ ঘটনায় রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের বাসন থানায় সাধারণ ডায়েরি করেন অমিত সাহা। সেখানে তিনি চেয়ারম্যান মুজাহেদুর রহমানের নাম উল্লেখ করে লিখেন- গত ১৫ সেপ্টেম্বর আমাকে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ব্যাপারে অমতি সাহা গণমাধ্যমকে জানান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মূল সংগঠনটি মহাসচিব দিয়ে পরিচালিত। গত ২০২১ সালে কেএম শহীদুল্লাহ ভাইকে প্রধানমন্ত্রী সংগঠনের মহাসচিব পদে স্থলাভিষিক্ত করেন। এ কমিটি থেকে হেলো সরকার বাদও পড়েছেন। কিন্তু একই নামে মুজিবুর রহমান হাওলাদার ও হেলো সরকার অপর একটি সংগঠন চালাচ্ছেন। অথচ তাদের কমিটির প্রধানমন্ত্রী কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নেই।
বিষয়টি নিয়ে আপত্তি করে আমি ফেসবুকে একটি পোস্ট দেই। যেখানে তার ছবি রেডমার্ক করে দিই। সেই পোস্ট দেখে গত ১৫ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে হেলো সরকার আমাকে ফোন করে বলেন, ‘সালা মালোয়ানের বাচ্চা, তেলাপোকা। হেলো’রে চিনোস, পাড়াইয়া মানুষ মাইরালাই আমি’।
এর আগে, আড়াইহাজারের এক গণমাধ্যমকর্মীকে উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান ফোনে অকথ্য ভাষায় গালাগাল করে বলেছিলেন- ‘. . .পুত, আমি হেলো সরকার ... একদম সাংবাদিক ছুটাইয়া দিমু। তার ওই অডিওটিও তখন ভাইরাল হয়েছিল।
অডিওর বিষয়ে উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান বলেন, ‘অই ছেলে আমার নামে উল্টাপাল্টা লিখে আমার ছবিতে লাল কালি দিয়ে দাগ দিয়েছে। তখন আমি বলেছি ওই ব্যাটা তুমি এইটা করছ কেন? আমি উপজেলার চেয়ারম্যান।
