চট্টগ্রাম ডিসির পক্ষে ১০১ বীর মুক্তিযোদ্ধার বিবৃতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:৫২ পিএম

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানিয়েছেন ১০১ বীর মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের এক মোনাজাত নিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে ডিসির বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দুঃখজনক অপপ্রচারের চেষ্টা চলছে।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মমিনুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, যা তার সঙ্গে সাক্ষাতে গেলেই মুক্তিযোদ্ধা অনুভব করেন। চট্টগ্রামের জনগণের জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন। প্রতিদিন অসংখ্য মানুষের অভিযোগ শুনে সমাধান দেওয়ার চেষ্টা করেন। তিনি সরকারি ভূমি উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছেন। এ জন্য একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- চট্টগ্রাম শহর ও হাইকমান্ড সদস্য ডা. মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল হারুন, শহর যুদ্ধকালীন কমান্ডার শাহজাহান খান, প্রশিক্ষক ফাহিমউদ্দিন আহমদ, জাহাঙ্গীর আলম, যুদ্ধকালীন মীরসরাই থানা কমান্ডার অহিদুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত