শিরোপা দেশবাসীকে উৎসর্গ করলেন সাফজয়ী মেয়েরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা দেশের মানুষকে উৎসর্গ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

সাবিনা উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই শিরোপা বাংলাদেশের সব মানুষের। 

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সবার একান্ত প্রচেষ্টায় আজকের এই অর্জন। 

এর আগে নারী ফুটবলাদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। 

এর আগে, নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-সানজিদারা। 

নারী দলের ট্রফি যাত্রার সম্ভাব্য রুট ধরা হয়েছে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, তেজগাঁও, কাকরাইল, মতিঝিল ও আরামবাগ হয়ে বাফুফে ভবন। সেখানে সানজিদাদের আরেক দফা বরণ করা হবে। এরপর নারী দলের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সাফ জয়ের অভিযান নিয়ে আলাপচারিতা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত