অক্সিজেন মাস্ক ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমান। তারা স্বাভাবিক খাবারও খেতে পারছেন, কথা বলতে পারছেন। তাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কমপক্ষে তিন সপ্তাহ চিকিৎসকদের পরিচর্যায় থাকতে হবে তাদের। গতকাল বুধবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এসব তথ্য জানান।
আইউব হোসেন বলেন, মেডিকেল বোর্ডের একাংশ আজকে (গতকাল) আবু হেনা রনিকে দেখে এসেছে। তার অবস্থা আগের থেকে ভালো। অক্সিজেন মাস্ক ছাড়া রনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। রক্তের আরও কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচজন দগ্ধ হন।
