মেষ: খেলোয়াড়দের এ-সপ্তাহে সুনামের যোগ রয়েছে। অনান্য ক্ষেত্রে নির্ঝঞ্ঝাট দিন যাপন করবেন।
বৃষ: জাতকের পেটের পীড়া দেখা দেবে। হার্টের সমস্যাকে সামান্য গ্যাসের সমস্যা ভেবে হেলা করবেন না।
মিথুন: মিথুন পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই অধিক যৌন আবেদনময়ী। তাই যেথা-সেথা নিজেরে বিলিয়ে দেবেন না। সংযমী হতে দোষ নেই।
কর্কট: জাতকের সেনাবাহিনীতে চাকরির সুযোগ আসবে। আগ্নেয়াস্ত্র সাবধানে ব্যবহার করবেন।
সিংহ: মঙ্গল ও রবির অবস্থানগত কারণে ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা মায়ের ওপর রাগ করে ভুল প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ করবেন না।
কন্যা: জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা। তাই চট করে লাভবান হবেন এমন কোনো প্রলোভনে সাড়া দেবেন না।
তুলা: এ-সপ্তাহটা জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। পরিবারের বড়দের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে, বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু: বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে। যাত্রা শুভ।
মকর: জাতকের জন্মকু-লীতে শনির প্রভাবের ফলে, জ্যোতিষ বিজ্ঞান বলে, কৃতদাসীর গর্ভে সন্তান লাভ। বর্তমানে গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান।
কুম্ভ: জাতকের এ-মাসের শেষ সপ্তাহে সামাজিক রূপে প্রতিষ্ঠালাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশাতীত অর্থ লাভ হবে।
মীন: মঙ্গল গ্রহের অবস্থানের কারণে নারী-পুরুষ নির্বিশেষে অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা পরিহার করুন।
