পাকিস্তানের রেকর্ড ভেঙে এক সর্বোচ্চ টি-টোয়েন্টি জয় ভারতের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ পিএম

উপমহাদেশের ক্রিকেট ভক্তরা উল্লাসে মেতেছিলেন রবিবার রাতে। তুমুল উত্তেজনার ম্যাচ খেলেছে তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। শ্বাসরুদ্ধকর সেসব ম্যাচের শেষ হাসিটা তারাই হেসেছে। বাংলাদেশ হারিয়েছে আরব আমিরাতকে, অস্ট্রেলিয়াকে ভারত ও রোমাঞ্চকর নাটকীয়তায় ইংল্যান্ডকে শেষ ওভারে  হারিয়েছে পাকিস্তান।

অসিদের হারিয়ে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এ জয়ের সুবাদে পাকিস্তানের এক বছরে সর্বোচ্চ জয়ের রেকর্ডও নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। চলতি বছর ভারতের এটি ২১তম টি-টোয়েন্টি জয়। যা কি না এক বছরে সর্বোচ্চ জয়ের বিশ্বরেকর্ড।

২০২১ সালে সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯ ম্যাচ খেলে ২০টিতে জয় পেয়েছিল পাকিস্তান। ২০১৮ সালে তারা জিতেছিল ১৭ ম্যাচ। চির প্রতিদ্বন্দ্বী দেশের রেকর্ড ভাঙতে ঠিক ২৯ ম্যাচই খেলেছে ভারত। এই ২৯ ম্যাচে তারা জিতেছে ২১টি, হেরেছে সাতটি আর ফল আসেনি এক ম্যাচে।

চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অন্তত পাঁচ ম্যাচ- অর্থাৎ আরও অন্তত আটটি ম্যাচ খেলবে ভারত। তাই তাদের সামনে সুযোগ রয়েছে জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার।

এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড

দল

ম্যাচ

জয়

সাল

ভারত

২৯

২১

২০২২

পাকিস্তান

২৯

২০

২০২১

পাকিস্তান

১৯

১৭

২০১৮

উগান্ডা

২২

১৬

২০২১

ভারত

২১

১৫

২০১৬

ভারতের ম্যাচ জয়ের রেকর্ডের দিনে নতুন মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তানও। ইংল্যান্ডের বিপক্ষে ৩ রানে জেতা ম্যাচটি ছিল পাকিস্তানের ২০০তম টি-টোয়েন্টি। এ নিয়ে তারা জিতেছে ১২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এ তালিকায় দুই নম্বরে থাকা ভারত ১৮২ ম্যাচ খেলে জয় পেয়েছে ১১৬টিতে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচের রেকর্ড

দল

ম্যাচ

জয়

পাকিস্তান

২০০

১২২

ভারত

১৮২

১১৬

ওয়েস্ট ইন্ডিজ

১৭১

70

নিউজিল্যান্ড

১৭০

৮৭

অস্ট্রেলিয়া

১৬৫

৮৬

শ্রীলংকা

১৬৫

৭৪

ইংল্যান্ড

১৫৮

৮১

দক্ষিণ আফ্রিকা

১৫৭

৯১

বাংলাদেশ

১৩৪

৪৬

আয়ারল্যান্ড

১৩৪

৫৫

জিম্বাবুয়ে

১১২

৩৩

আফগানিস্তান

১০৪

৬৮

×
সর্বশেষ সর্বাধিক পঠিত