শিক্ষককে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ এএম

কুমিল্লার মুরাদনগরে আবুল কালাম আজাদ (৪০) নামের এক শিক্ষককে বিদ্যালয় থেকে ঢেকে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর ইউনিয়নের দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউসুফনগর গ্রামের আবদুল মজিদের ছেলে। ঘটনার পর তাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

আবুল কালাম আজাদের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘তাকে ফোন করে বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে ডেকে এনে ইউসুফনগর গ্রামের শিমুল, আবুবক্কর, হাসান, সোহাগসহ সাত  থেকে আটজন অতর্কিত হামলা চালায়। ধারালো দায়ের কোপে কালামের মাথায় বিশটি সেলাই লাগে। এছাড়া পিটিয়ে তার দু’হাত ভেঙে দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জেলায় নিয়ে যাচ্ছি। এসে মামলা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত