নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়

শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারে নীতিমালা হচ্ছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২০ এএম

দেশে নতুন পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপনের পর শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটির প্রথম সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ইউজিসির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে ৫ সদস্যের এই নীতিমালা প্রণয়ন কমিটি করা হয়েছে।

ইউজিসি বলছে, সাম্প্রতিককালে লক্ষ করা যাচ্ছে, অধিকাংশ নতুন পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপিত হওয়ার পর কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে। তারা ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। শিক্ষার মান ঠিক রাখা যাচ্ছে না। এ জন্য নতুন পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপিত হওয়ার পর একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা জরুরি।

ড. আলমগীর বলেন, অবকাঠামো ও কারিকুলাম চূড়ান্ত না করে নতুন পাবলিক বিশ^বিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম শুরু করছে। ফলে বিশ^বিদ্যালয়গুলোকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।

সভায় কমিটির সদস্যরা জানান, নতুন পাবলিক বিশ^বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের সংকট রয়েছে এবং জুনিয়র শিক্ষকদের দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা বিশ^বিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত