বাল্টিক সাগরের তলদেশে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন নর্ডস্ট্রিমে রহস্যময় লিক দেখা দিয়েছে। ঘটনা তদন্ত করছে ইউরোপ, তাদের আশঙ্কা এটা নাশকতা।
লিকের ঘটনার নেপথ্যে কে বা কাদের হাত আছে তা এখনো স্পষ্ট না হলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী পাইপলাইন লিকের জন্য নাশকতাকেই দায়ী করেছেন। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। ওদিকে ডেনিস প্রধানমন্ত্রীও বলেছেন, নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো এ গ্যাস পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ কয়েক দফায় কমালেও লাইন বন্ধ করেনি।
নর্ডস্ট্রিম-টুয়ের লিকেজকে রাশিয়া নিজেও নাশকতা মনে করছে। এ জন্য ইউরোপ-রাশিয়া পরস্পর দোষারোপ না করলেও ইউক্রেন বলছে, রুশ হামলাতেই এ লিক হয়েছে।
