ঢাবিতে হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০২:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের ওপর যে নগ্ন হামলা চালানো হয়েছে তা নতুন কিছু নয়। এভাবে আর মেনে নেওয়া যায় না। শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করতে হবে। শিক্ষাঙ্গনে চাঁদাবাজি, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। হামলা হলে পাল্টা হামলা করে জবাব দিতে হবে। দেশের মানুষের গণতন্ত্র হরণ করেছে এ সরকার। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে এ দেশের মানুষকে আবারও গণতন্ত্রের পথে নিয়ে যাবে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত