টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে ৬টি জাহাজের কিল-লে (নির্মাণকাজ) শুরু হয়েছে। গতকাল বুধবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাহাজি হাতুড়ির আঘাতের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান।
এজিএম-অপারেশন ও ইনচার্জ (টিএসএলএল) ইঞ্জিনিয়ার হাসান মো. মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিওও (টিএসএলএল) খাইরুল বশির খান, সিওও (বসুন্ধরা মাল্টি ট্রেডিং, বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কন্সট্রাকশন, টিএসএলএল) মির্জা মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম (শিপ-বিল্ডার বে টেক-এর পক্ষে), হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) মো. তৌফিক হাসান, হেড অব ডিভিশন (শিপিং অপারেশনস ও এজেন্সি, টিএসএলএল) ক্যাপ্টেন মাহবুবুল আলম, হেড অব পিএসএস মো. ফয়েজুর রহমান, এজিএম-শিপ বিল্ডিং (টিএসএলএল) ইঞ্জিনিয়ার মাজেদুল হক তোহা এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইন্ডিয়ান রেজিস্ট্রার অব শিপিং (আইআরএস)-এর নিয়োগকৃত সার্ভেয়ার অনুপ কুমার উপস্থিত থেকে সাফওয়ান সোবহান-এর হাতে কিল-লে সার্টিফিকেট হস্তান্তর করেন।
