বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাতে জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন উত্তরার সর্বস্তরের জনগণ।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. আফসার উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক চৌধুরীসহ উত্তরা পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ উত্তরাবাসী।
উৎসবমুখর এ অনুষ্ঠানে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে সালমান খান প্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব থেকে বিভিন্ন ঘটনা, কষ্টের দিনের কথা, চড়াই-উতরাই, সুশাসন, সাহসী পদক্ষেপ, সংগ্রাম ও সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন এবং উত্তরাবাসীকে সব সময় পাশে থাকার আহ্বান জানান।
