হাড্ডাহাড্ডির লড়াইয়ের ম্যাচে লিভারপুলকে রুখে দিল ব্রাইটন

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০১:১১ পিএম

অল্পের জন্য লিভারপুল বেঁচেই গিয়েছে বলা যায়। ৬৩ মিনিটে অ্যাডাম ওয়েবস্টারের আত্মঘাতি গোলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। নয়তো শুরু থেকেই দাপট দেখিয়ে খেলা ব্রাইটনের কাছে হারতে বসেছি লিভারপুল। গ্যালারিতে বসে থাকা দর্শকরা দেখলেন ৬ ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচ।

ব্রাইটন তারকা লিয়ান্দ্রো ট্রোজার্ডের কাছেই হোঁচটটা খেয়েছে লিভারপুল। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন এই বেলিজিয়ান ফুটবলার। ম্যাচের শুরুতেই ট্রোজার্ডের দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাইটন। ১৭ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ার কারণে স্তব্ধ হয়ে যায় লিভারপুলের সমর্থকরা।

অ্যানফিল্ডে আসা লিভারপুল সমর্থকরা দারুণ হতাশ হচ্ছিলেন, তাদের দলের স্ট্রাইকাররা গোলের সুযোগই তৈরি করতে পারছিলেন না। অবশেষে তাদেরকে স্বস্তি এনে দেন রবার্তো ফিরমিনো। ৩৩তম মিনিটে গোল করেন তিনি। যদিও মোহাম্মদ সালাহ অফসাইডে ছিলেন- এ অজুহাতে প্রথমে গোল বাতিল করে দেওয়া হয়ছিল; কিন্তু ভিএআরের সহায়তা ‍নিয়ে রেফারি পরে গোলের বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধেও লিভারপুলকে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটন। কিন্তু তাদের চাপ উপেক্ষা করে ৫৪তম মিনিটে আবারও গোল করেন ফিরমিনো। সমতায় ফেরে লিভারপুল। এবারের মৌসুমে ফিরমিনোর এটা পঞ্চম গোল। গত মৌসুমের পুরোটা জুড়েও এতগুলো গোল করতে পারেননি তিনি।

৬৩তম মিনিটে প্রথমবার এগিয়ে যেতে সক্ষম হয় অল রেডরা। ব্রাইটানের অ্যাডাম ওয়েবস্টার যখন নিজেদের জালেই বল জড়িয়ে দিতে সক্ষম হয়। কিন্তু লিয়ান্দ্রো ট্রোসার্ড ক্ষান্ত হননি। নিজের হ্যাটট্রিক তো পূরণ করেনই, সঙ্গে ব্রাইটনকেও সমতায় ফিরিয়ে আনেন। যার ফলে লিভারপুলের বিপক্ষে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে ব্রাইটন।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে লিভারপুল। আর ব্রাইটন যেন রীতিমত উড়ছে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত