সুলতানা কামালকে নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:৫৯ এএম

মানবাধিকারকর্মী সুলতানা কামালের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে অসংবেদনশীল, কুরুচিপূর্ণ উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন দেশের ২২ নাগরিক। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা সুলতানা কামালের ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভীর কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ মানবিক মর্যাদার পরিপন্থী এবং ব্যক্তির মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 

বিবৃতিদাতারা হলেন অধ্যাপক ড. মিজানুর রহমান, হুমায়ূন কবীর, শামসুল হুদা, অধ্যাপক মিসবাহ কামাল, অধ্যাপক সাদিকা হালিম, খুশি কবীর, সঞ্জীব দ্রং, রবীন্দ্র সরেন, পল্লব চাকমা, সানায়া আনসারী, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, মোতাহার হোসেন আকন্দ, জিনাত আরা হক, বেগম রোকেয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, অধ্যাপক ড. এসএম মাসুম বিল্লাহ, তাপস কুমার দাস, অধ্যাপক গোবিন্দ চন্দ্র মণ্ডল ও ব্যারিস্টার তাপস কান্তি বল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত