এবার শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি, ফোনে

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:১১ পিএম

সালমান খান, সেলিম খানের পর এবার তালিকায় জুড়ল শেহনাজ গিলের বাবা সন্তোখ সিং। খুনের হুমকি দেওয়া হলো অভিনেত্রীর বাবাকে। ফোন করে হুমকি দেওয়া হলো তাকে। দীপাবলির আগে বাড়ি ভেঙে ঢুকে মেরে ফেলার হুমকি দিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

পাঞ্জাবের বিয়াস থেকে তরন্তনে যাচ্ছিলেন শেহনাজের বাবা। সেই রাস্তায়ই আসে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। নোংরা ভাষায় গালিগালাজও করেন, তার পর খুনের হুমকি দেন। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি।

২০২১ সালে বিজেপিতে যোগদানের পর ২৫ ডিসেম্বরের রাতে দুই আততায়ী আক্রমণ করে তাকে। শুধু তাই নয়, শেহনাজের বাবাকে তাক করে গুলিও ছোড়া হয়। পুলিশ জানায়, হামলাকারীরা অমৃতসরের বাসিন্দা।

প্রসঙ্গত, এ ঘটনা বলিউডে আগেও ঘটেছে। বেনামি ফোনে খুনের হুমকি পেয়েছিলেন সালমান খান। ১৬ ফেব্রুয়ারি প্রথম ওই কলটি আসে সালমানের ফোনে। সেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত